আমুদরিয়া নিউজ: বাংলার দ্বিতীয় দফার ভোটের চারদিন আগে ডায়মন্ড হারবারের একাধিক পুলিশকর্তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
জানা গিয়েছে,ডায়মন্ড হারবার পুলিশ জেলার একাধিক শীর্ষ পুলিশকর্তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থতা ও কর্তব্যে গাফিলতির অভিযোগে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি এসপি ঈশানি পালকেও সতর্ক করা হয়েছে।