আমুদরিয়া নিউজ : প্রথম দফার ভোটের পর দ্বিতীয় দফার আগে জোর প্রচারে নামেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার জনসভা থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির-র গঙ্গায় নৌকাবিহারকে কটাক্ষ করে বলেন, দিল্লির যমুনা পরিষ্কার রাখতে না পেরে গঙ্গায় এসে ছবি তোলা । তাঁর দাবি, এটি ভোটের রাজনীতি ও প্রচারের অংশ, এবং তিনি মোদিকে যমুনার দূষণ নিয়ে প্রশ্ন তোলেন।
তৃণমূলনেত্রী বিজেপিকে তীব্র আক্রমণ করে দাবি করেন, দুর্যোগ বা কোভিডের সময় তাঁরা মানুষের পাশে ছিলেন না, বরং তিনি নিজে মাঠে নেমে কাজ করেছেন। পাশাপাশি হাওড়ার ড্রেনেজ সমস্যার সমাধানে নতুন ড্রেজিং প্রকল্পের কথাও উল্লেখ করেন।
একই মঞ্চ থেকে অমিত শাহ -কেও নিশানা করে তাঁর বক্তব্যের সমালোচনা করেন মমতা, অভিযোগ করেন যে এ ধরনের হুমকিমূলক ও অশালীন ভাষা একজন দায়িত্বশীল নেতার মুখে মানায় না।