বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

আমুদরিয়া নিউজ :  যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রাঘব চাড্ডা বিজেপিতে যোগ দেন। তাঁর সঙ্গে  আম আদমি পার্টির আরও ছয় সাংসদও দলবদল করেন। সাংবাদিক বৈঠকে তাঁরা জানান, সংবিধান মেনে বিজেপিতে যোগ দিচ্ছেন এবং রাজ্যসভায় দুই-তৃতীয়াংশ সমর্থন থাকায় দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়বেন না। এই দলবদলে আপের মোট সাত সাংসদ ভারাতীয় জনতা পার্টি-তে যোগ দিয়েছেন।

দল ছাড়ার কারণ হিসেবে রাঘব চাড্ডা দাবি করেন, তিনি দীর্ঘদিন পরিশ্রম করেও আম আদমি পার্টি-কে আদর্শচ্যুত হতে দেখেছেন । তাই তিনি মনে করেন, সঠিক ব্যক্তি হয়েও ভুল দলে ছিলেন এবং সেই কারণেই দল ছেড়েছেন।

চলতি মাসের শুরুতেই তাঁকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরানো হয়, যার পর থেকেই তাঁর দলবদলের জল্পনা বাড়ে। সাম্প্রতিক সময়ে  জন প্রতিনিধিদের দায়বদ্ধতা এবং টেলিকম সংক্রান্ত ইস্যুতে সরব হয়ে রাঘব তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন, যা রাজনৈতিকভাবে তাঁর গুরুত্ব আরও বাড়িয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *