ভোটের মাঝে খুলছে মদের দোকান, আবার বন্ধের নির্দেশ শীঘ্রই

Shops reopen, but only briefly—election rules keep the taps on pause.

আমুদরিয়া নিউজ : West Bengal Assembly Election 2026-এর কারণে রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১১টা থেকে আবার খুলছে সব লাইসেন্সপ্রাপ্ত দোকান ও বার।

প্রথম দফার ভোটের জন্য ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি ছিল। আবগারি দপ্তরের নির্দেশ অনুযায়ী, আপাতত দোকান খোলায় স্বস্তি ফিরেছে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে। তবে এই স্বস্তি খুব অল্প সময়ের জন্যই।

দ্বিতীয় দফার ভোটের আগে ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ফের বন্ধ করে দেওয়া হবে সমস্ত মদের দোকান। নির্বাচনী নিয়ম অনুযায়ী ভোটের আগে নির্দিষ্ট সময় ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়, যাতে ভোটপ্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *