বিষধর সাপের মোকাবিলা করে প্রাণ গেল সাহসী পথকুকুরের

আমুদরিয়া নিউজ : ওড়িশার ময়ূরভঞ্জ জেলার ধীরাকুলা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শ্রী জগন্নাথ শিশু বিদ্যামন্দিরের বাইরে থাকা ৩০ জনেরও বেশি শিশুকে একটি বিষধর সাপের আক্রমণ থেকে বাঁচাতে কালি নামের এক পথকুকুর সাহসিকতার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে। সাপটির সঙ্গে লড়াই করে সে শিশুদের রক্ষা করতে সক্ষম হলেও, সাপের কামড়ে গুরুতরভাবে আহত হয়ে পরে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। তার এই আত্মত্যাগ স্থানীয়দের মনে গভীর প্রভাব ফেলেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *