আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ প্রথম থেকেই উত্তেজনা থাকলেও, নির্বাচন কমিশনের কড়া নিরাপত্তা ব্যবস্থায় ভোটের দিন রাজ্যজুড়ে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। অতীতের সংঘর্ষ ও হিংসার ঘটনা এড়িয়ে এবারের নির্বিঘ্ন ভোট অনেকের কাছেই বিরল নজির বলে মনে হয়েছে।
শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন আগেভাগেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও নজরদারিতে রাজ্য কার্যত দুর্গে পরিণত হয়। প্রথমে কিছু অসন্তোষ থাকলেও ভোটের দিন তার সুফল মিলেছে বলে মনে করা হচ্ছে।