আমুদরিয়া নিউজ : পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-এর ২ নম্বর ব্লকের ১৬৯ নম্বর কমলপুর বুথে ভোট চলাকালীন গণ্ডগোলের চেষ্টার অভিযোগ উঠল দুই বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্তদের নাম অশোক করন ও আব্বাস বেগ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাঁরা নন্দীগ্রাম ১ নম্বর ব্লক থেকে এসে এই বুথে অশান্তি তৈরির চেষ্টা করছিলেন।
স্থানীয় ভোটাররা পরিস্থিতি বুঝে দুই নেতাকে বুথ এলাকা থেকে বের করে দেন। পরে তাঁদের কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে।