দাম্পত্য নিয়ে বড় ঘোষণা ঐশ্বর্য-অভিষেকের

আমুদরিয়া নিউজ :  ২০০৭ সালে বিয়ে করার পর প্রায় দুই দশক ধরে অভিষেক ও ঐশ্বর্যের সম্পর্ক অটুট রয়েছে। এক সাক্ষাৎকারে অভিষেক জানান, ২০০০ সালে প্রথম পরিচয়ের পর বন্ধুত্ব থেকেই তাঁদের প্রেমের শুরু, যা ‘উমরাও জান’ ছবির শুটিংয়ের সময় গভীর হয়। ‘গুরু’ মুক্তির পর তাঁরা বিয়ে করেন। তিনি ঐশ্বর্যকে জীবনের গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে উল্লেখ করে বলেন, মেয়ের লালনপালনের কৃতিত্বও তাঁর। পাশাপাশি আসন্ন ২০তম বিবাহবার্ষিকী নিয়ে বিশেষ পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন অভিষেক। তিনি জানান, বিয়ের পর থেকে তাঁদের সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার উপর দাঁড়িয়ে আছে। এই মূল্যবোধই তাঁদের আদর্শ দম্পতি হিসেবে তুলে ধরেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *