তামাক ছাড়লে হবে অর্থনৈতিক উন্নতি, জানাল গবেষণা

আমুদরিয়া নিউজ : সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, ভারতে তামাক ছাড়লে বড় অর্থনৈতিক উন্নতি হতে পারে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর সমীক্ষা অনুযায়ী, তামাক ব্যবহার বন্ধ করলে দেশের ২ কোটিরও বেশি পরিবারের আয় বাড়তে পারে। বিশেষ করে গ্রামীণ ও দরিদ্র পরিবারগুলির উপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে।

গবেষণায় আরও বলা হয়েছে, প্রায় ৭০ লক্ষ মধ্যবিত্ত পরিবারও তামাক ছাড়লে আর্থিকভাবে উপকৃত হতে পারে। ভারতের মতো দেশে শিশু অপুষ্টি এখনও বড় সমস্যা। তামাকের পেছনে খরচ কমলে সেই অর্থ খাদ্য ও শিক্ষার মতো জরুরি খাতে ব্যয় করা সম্ভব হবে। ফলে শিশুদের স্বাস্থ্যও উন্নত হতে পারে।

সমীক্ষা অনুযায়ী, বিশ্বের প্রায় ৮০ শতাংশ তামাক ব্যবহারকারী নিম্ন ও মধ্য আয়ের দেশে বাস করেন। তামাকজনিত রোগের চিকিৎসা ও কর্মক্ষমতা হ্রাসের কারণে প্রতি বছর বিশ্ব অর্থনীতিতে ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়। ভারতে দরিদ্র পরিবারগুলি তাদের আয়ের বড় অংশ তামাকের পেছনে খরচ করে—প্রায় ৬.৪ শতাংশ। গ্রামীণ এলাকায় এই হার আরও বেশি, প্রায় ৬.৬ শতাংশ।

তাই তামাক নিয়ন্ত্রণে কর বৃদ্ধি, সচেতনতা এবং সহায়তা কর্মসূচি জরুরি বলে মত বিশেষজ্ঞদের।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *