আমুদরিয়া নিউজ : ইরান ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ এবং এর নাবিকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। ঘটনাটিকে তারা আন্তর্জাতিক আইন ভঙ্গ ও অপরাধমূলক কাজ হিসেবে উল্লেখ করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাহাজ ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত মুক্তি দিতে হবে এবং এটি একটি বিপজ্জনক পদক্ষেপ। প্রয়োজনে জাতীয় স্বার্থ রক্ষায় পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইরান বলেছে, এই ঘটনার ফলে পরিস্থিতির অবনতির দায় সম্পূর্ণভাবে আমেরিকাকে নিতে হবে।