সোশ্যাল মিডিয়ায়  তদারকি আরও জোরদার করল  কমিশন

আমুদরিয়া নিউজ :  ভোট যত ঘনিয়ে আসছে, নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে ভুয়ো তথ্য রুখতে সোশ্যাল মিডিয়ায়  নজরদারি বাড়ানো হয়েছে এবং পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে ভোট ঘোষণার পর থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলির উপর কড়া নজরদারী  চলছে।

ভোট ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায়  ১১ হাজারেরও বেশি সন্দেহজনক পোস্ট শনাক্ত করেছে। ভুয়ো তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, নিয়ম ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এআই-তৈরি ভুয়ো কনটেন্টের ক্ষেত্রেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *