বোরখার আড়ালে ভোটকেন্দ্রে ষড়যন্ত্র, মহিলাদের মুখ দেখাতে বলছে বিএনপি

আমুদরিয়া নিউজ: ভোটের প্রাক্কালে গোটা বাংলাদেশে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে বোরখার বিক্রি। পুলিশের ভুয়ো পোশাক বানানোর অর্ডার এসেছে বহু দোকানে।বোরখার আড়ালে ব্যাপক ছাপ্পা ভোটের আশঙ্কা বাংলাদেশে! আগামী ১২ ফেব্রুয়ারি সে দেশে জাতীয় নির্বাচন। তার আগে বোরখায় উদ্বিগ্ন সেখানকার অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে বিএনপির তরফে দাবি জানানো হয়েছে, বুথের মধ্যে যেন বোরখা পরিহিত মহিলাদের মুখ দেখে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। বাংলাদেশ জাতীয় নির্বাচন: বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, বোরখা পরা মহিলারা ভোট দিতে পারবে, তবে কেন্দ্রে মুখ খুলে দেবে; বোরখা ও ভুয়ো পোশাকের বৃদ্ধি ভোট জালিয়াতির সম্ভাবনা বাড়াচ্ছে।বাংলাদেশ নির্বাচন ১২ ফেব্রুয়ারি,সিলেটে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী ভোট জালিয়াতি এড়াতে বোরখা পরিহিত মহিলাদের মুখ দেখার এবং সীমান্তবর্তী কেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছেন। সমীক্ষায় এগিয়েও বিএনপি আশঙ্কা করছেন জামাত শিবির ভোট কারচুপি করতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *