আমুদরিয়া নিউজ: পোলিং বুথের চারপাশে ১০০ মিটার এলাকাকে ‘লক্ষ্মণ গণ্ডি’ হিসেবে চিহ্নিত করতে সাদা চক দিয়ে সীমারেখা টানা হবে। যেখানে শুধুমাত্র ভোটাররাই ঢুকতে পারবে।অন্যদের ঢোকা নিষিদ্ধ। নথি যাচাইয়ের জন্য বুথ লেভেল অফিসাররা এই গণ্ডীর বাইরেই থাকবে।
জানা গিয়েছে,বুথের ১০০ মিটার এলাকার মধ্যে কারা কোথায় থাকবেন, তা স্পষ্ট করতে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোট প্রক্রিয়া আরও কড়া করতে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সমস্ত সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ নিয়ে সরাসরি ফুটেজ পর্যবেক্ষণের উদ্যোগও নিচ্ছে কমিশন।