“প্রেম থাকলে এতদিনে আমাদের বাচ্চা হয়ে যেত!” একি বললেন কঙ্গনা?

Kangana shuts down dating rumours with humor

আমুদরিয়া নিউজ : “প্রেম থাকলে এতদিনে আমাদের বাচ্চা হয়ে যেত!”—সম্পর্কের গুঞ্জনে স্পষ্ট জবাব দিলেন Kangana Ranaut। সম্প্রতি Chirag Paswan-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোর জল্পনা তৈরি হয়, বিশেষ করে সংসদে তাঁদের উষ্ণ আলাপচারিতার ভিডিও ভাইরাল হওয়ার পর। তবে এক সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়ে দেন, চিরাগ তাঁর শুধুই “খুব ভালো বন্ধু”। রসিকতার সুরে কঙ্গনা বলেন, “যদি প্রেম থাকত, তাহলে এতদিনে আমাদের বাচ্চাও হয়ে যেত!” তিনি আরও জানান, প্রায় ১০ বছর আগে একটি ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাঁদের বন্ধুত্ব। সেই সম্পর্ক আজও একই রকম রয়েছে। উল্লেখ্য, Miley Naa Miley Hum ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি। বর্তমানে দু’জনেই সফল রাজনীতিবিদ—একজন বিজেপি সাংসদ, অন্যজন লোক জনশক্তি পার্টির নেতা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *