ভোটের মাঝেই হানা! রাসবিহারীতে তোলপাড়

Raid sparks political heat amid elections

আমুদরিয়া নিউজ : দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার এবার আয়কর দফতরের নজরে। শুক্রবার ভোর থেকেই মনোহরপুকুর রোডে তাঁর বাসভবন এবং নির্বাচনী কার্যালয়ে একযোগে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দীর্ঘ সময় ধরে চলে এই অভিযান, মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। সূত্রের খবর, বাড়ির ভিতরেই রয়েছেন প্রার্থী, তবে বাইরে সংবাদমাধ্যম বা অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তৃণমূলের অভিযোগ, যথাযথ নথি ছাড়াই এই তল্লাশি চালানো হচ্ছে এবং নির্বাচনের মুখে রাজনৈতিক উদ্দেশ্যেই এই পদক্ষেপ। অন্যদিকে, গত কয়েক সপ্তাহ ধরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তদন্তের আওতায় ছিলেন দেবাশিস কুমার। জমি সংক্রান্ত মামলায় তাঁকে একাধিকবার তলব করা হয়েছিল এবং তিনি হাজিরাও দেন।
ঠিক কী কারণে এই আয়কর হানা, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও সরকারি ব্যাখ্যা মেলেনি। তবে ভোটের আবহে এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *