আমুদরিয়া নিউজ : সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের -এর প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ। দীর্ঘদিনের পারিবারিক বন্ধু তথা কিংবদন্তি এই সঙ্গীতশিল্পীকে হারিয়ে স্মৃতিবিহ্বল হয়ে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁদের শেষ দেখা ও ব্যক্তিগত সম্পর্কের নানা অজানা দিক তুলে ধরেছেন। সায়রা বানু জানান, মৃত্যুর মাত্র মাসখানেক আগে এক অনুষ্ঠানে শেষবার আশাজির সঙ্গে তাঁর দেখা হয়েছিল। সেটি ছিল একটি বিয়ের অনুষ্ঠান। সেখানে শিল্পীকে বেশ ক্লান্ত ও শারীরিকভাবে দুর্বল দেখাচ্ছিল। আশাজির সেই ভাঙা শরীর দেখে মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল তাঁর। তবে সেই দুর্বলতাই যে চিরবিদায়ের পূর্বাভাস, তা কল্পনাও করতে পারেননি অভিনেত্রী।