আমুদরিয়া নিউজ : সম্প্রতি বলিউড অভিনেতা প্রভাস জানান, ২০২৬ সালে তিনটি ছবি করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাঁর মাত্র দু’টি ছবিই মুক্তি পাচ্ছে।Couple Friendly টিমের সঙ্গে একটি আলোচনায় সন্তোষ সুভান প্রভাসের প্রশংসা করলে তিনি জানান, তিনি ভক্তদের জন্য বছরে তিনটি ছবি করতে চান। তবে সময়সূচির সমস্যায় এ বছর তাঁর মাত্র দু’টি ছবিই মুক্তি পাচ্ছে। এর মধ্যে ‘The Raja Saab’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, ‘Fauzi’ মুক্তির অপেক্ষায়, আর ‘Spirit’ পিছিয়ে ২০২৭ সালে আসার কথা।