আমুদরিয়া নিউজ : পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল-কে ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রচারে গিয়ে তাঁর সামনে ঝাঁটা হাতে তেড়ে আসেন এক মহিলা। অভিযোগ, এলাকায় বিজেপির প্রভাবের কারণে অনেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছেন না।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মাঝেই বিজেপি সমর্থকদের তরফে তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল ও তাঁর সঙ্গীদের উপর হামলা চালানো হয়। রড ও লাঠি দিয়ে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। প্রায় ১৫ জন কর্মী-সমর্থকও আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের মাথায় গুরুতর চোট লেগেছে বলে জানা যায়।