আমুদরিয়া নিউজ : ইরান– আমেরিকা যুদ্ধবিরতির পর পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে। তবে ইরানি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় জাহাজটি আবারও হরমুজের কাছে নোঙর করতে বাধ্য হয়। জানা গিয়েছে, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এই জাহাজে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।
জাহাজটির প্রধান রাশেদুল হাসান জানান, হরমুজ থেকে প্রায় ৬০ মাইল দূরে পৌঁছে তারা ইরানি বাহিনীর কাছে বেতারবার্তায় পারাপারের অনুমতি চান, কিন্তু অনুমতি পাননি। পরে তারা ৩০ নটিক্যাল মাইল এগিয়ে আন্তর্জাতিক জলসীমায় নোঙর ফেলেন, যাতে অনুমতি মিললে দ্রুত হরমুজ প্রণালি অতিক্রম করা যায়।