রাজ্যে বিধানসভা নির্বাচনে বুথে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত

Ensuring Transparency, Empowering Democracy.

আমুদরিয়া নিউজ : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিটি বুথে থাকবে দুটি ক্যামেরা। একটি বুথের ভিতরে এবং অন্যটি বাইরে। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ECI) এই নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে। এই কড়া নজরদারির মাধ্যমে বুথের ভিতরের গতিবিধি ও বাইরের শৃঙ্খলা বজায় রাখা হবে। কন্ট্রোল রুমে ৭২টি স্ক্রিনের মাধ্যমে একসঙ্গে ৫০০ বুথের নজরদারি করা হবে। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবস্থার মাধ্যমে দ্রুত ঘটনার সত্যতা যাচাই করা হবে। নির্বাচন কমিশন তাদের কঠোর অবস্থানে দৃঢ়—বিন্দুমাত্র আপস করতে নারাজ, নিশ্চিত করতে চায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *