আমুদ রিয়া নিউজ : বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ICU-র বেডের কারণে এক মাসে ২২৯ রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯১ জন শিশু। বর্তমানে হাসপাতালে মোট ৪০টি ICU বেড রয়েছে—শিশুর জন্য ১২, বয়স্কদের জন্য ১৬ ও প্রাপ্তবয়স্কদের জন্য ১২। সংকট মোকাবিলায় শিশু ICU-র শয্যা ছয়টি বাড়ানো হয়েছে। ১০০ বেডের নতুন ICU স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মার্চ মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ICU-তে শিশু, বয়স্ক ও প্রাপ্তবয়স্ক রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। শিশু ICU-তে ১১৯ জন ভর্তি ছিলেন, ওয়েটিং তালিকায় ৩৮৬ জন, যাদের মধ্যে ৯১ জন মারা গেছে। বয়স্কদের মধ্যে ১৪৩ জন ভর্তি ও ৩০২ জন ছিল ওয়েটিং আর মারা গেছে ৭০ জন। প্রাপ্তবয়স্ক ICU-তে ১৩৫ জন ভর্তি ও ৩১২ জন ওয়েটিং, মারা গেছেন ৬৮ জন। জানা গিয়েছে, গত মার্চে হঠাৎ হাম ও নিউমোনিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে ।