আমুদরিয়া : বিচারাধীনের তালিকায় থাকা ভোটারদের বেশির ভাগের ভবিষ্যৎ ঠিক করেছেন বিচারকরা, কিন্তু ট্রাইব্যুনালের পরিকাঠামো এখনও ঠিক করতে পারেনি নির্বাচন কমিশন। ফলে বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটাররা এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কি না তা এখনও অনিশ্চিত। কমিশনের সূত্র অনুযায়ী, পরিকাঠামো প্রস্তুত করতে কমপক্ষে এক মাস সময় লাগবে, ফলে লক্ষ লক্ষ যোগ্য ভোটার ভোটদানে বঞ্চিত হবেন।
শনিবার পর্যন্ত বিচারাধীন ৫৭ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। ট্রাইব্যুনালে অনলাইন ও অফলাইনে আবেদন শুরু হলেও, বিচারপতিরা কাজ শুরু করার পরিকাঠামো নেই। ফলে বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া কতজন ভোটার শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন তা এখন অনিশ্চিত।