আমুদরিয়াঃসিবিএসই সূত্রে জানা গিয়েছে, ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণি থেকে ধাপে ধাপে ত্রি-ভাষা নীতি চালু করা হবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সিবিএসইর এই নতুন পাঠ্যক্রম নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ,এটি ভাষাগত চাপ । ‘ত্রি-ভাষা নীতি’র মাধ্যমে অ-হিন্দিভাষী রাজ্যগুলিতে হিন্দি চাপানোর চেষ্টা চলছে, যা বৈষম্যমূলক। তিনি প্রশ্ন তোলেন, হিন্দিভাষী রাজ্যগুলিতে অন্যান্য ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে কি না। অন্যদিকে, সিবিএসই জানিয়েছে ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণি থেকে এই নীতি চালু হবে, যা জাতীয় শিক্ষানীতি ২০২০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।