আমুদরিয়া নিউজ : জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে শোকোস্তব্ধ টলিউড ও রাজ্য।তাল সারিতে শুটিং চলাকালীন দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এই ঘটনায় শিল্পীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ঘটনার পর ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কস অ্যাসোসিয়েশন’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও ক্ষতিপূরণের দাবি জানালেও ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স এখনো নীরব রয়েছে।
অন্যদিকে রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়ে আইনি পদক্ষেপ নিতে চলেছেন। জানা গিয়েছে,তিনি থানায় এফআইআর দায়ের করবেন এবং আর্টিস্ট ফোরামো পৃথক অভিযোগ জানাতে পারে।
প্রাথমিকভাবে টেকনিশিয়ান স্টুডিওতে একটি বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়। এরপর মঙ্গলবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি ঘরোয়া আলোচনার কথা শোনা গেল তা নিয়েও ধোঁয়াশা ছিল। পরে জানা গিয়েছে বুধবার ইন্ডাস্ট্রির প্রবীর অভিভাবক রঞ্জিত মল্লিকের বাসভবনে আটিস ফোরামের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার নিজে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়, ম্যাজিক মোমেন্টস মশান পিকচার্স এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। এমনকি সন্তোষজনক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় আন্দোলন বা কর্ম বিরতির ডাকও দেওয়া যেতে পারে।