আমুদরিয়া নিউজ: খারাপ আবহাওয়ার কারণে বাধ্য হয়েই সড়ক পথে নবগ্রাম পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বুধবার মুর্শিদাবাদের বড়ঞা থেকে সভা শেষ করে একটি কপ্টারে করে নবগ্রামের সভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু মাঝ আকাশে প্রবল ঝড়-বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ায় তাঁর কপ্টারটি নবগ্রামে নামতে করতে পারেনি। চালক কোনো ঝুঁকি না নিয়ে তাঁকে ফের বড়ঞাতেই ফিরিয়ে নিয়ে আসেন।
তবে সভা বাতিল করেননি মুখ্যমন্ত্রী। শেষপর্যন্ত গাড়ি করেই নবগ্রাম যাওয়ার সিদ্ধান্ত নেন। কিছুটা দেরি হলেও এদিন সেই সভায় শেষপর্যন্ত যোগ দেন তৃণমূল নেত্রী।
Total Views:
0