‘ভোলেবাবা পার করেগা’-র, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত দর্শক

 

আমুদরিয়া নিউজ : সিরিয়ালের  শুটিং চলাকালীন  অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু আলোরন তৈরি করেছে টেলি জগতে। দর্শকমহলে একটাই চিন্তা এখন ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিক কি তাহলে বন্ধ হয়ে যাবে! সোশ্যাল মিডিয়ায় অনেক অনুরাগী লিখেছেন রাহুলের সাবস্টিটিউট যেন না আসে। তবে এই ধারাবাহিকের ভবিষ্যৎ কি তা এখনো জানা যায়নি। শোকের মধ্যেও প্রত্যেকের একটাই কথা, এই বয়সে এইভাবে যাওয়ার কথাই নয় রাহুলের। জানা গিয়েছে, এই ধারাবাহিক ছাড়াও রাহুল অরুণোদয় বহু প্রজেক্টে কাজ করছিলেন। কিছু ছবির কাজ প্রায় শেষ, কিছু ছবি মুক্তির অপেক্ষায়। আবার কিছু ছবির শুটিং শেষে ডাবিং হওয়ার কথা। কি হবে এই অসমাপ্ত কাজ গুলো আবার কি বা ভাবছেন পরিচালক প্রযোজকরা? বিভিন্ন ছবির প্রযোজনা সংস্থার কাছ থেকে জানা যায়, এখনো কিছু ঠিক করা হয়নি, তবে তারা চেষ্টা করবেন শুটের  সময় রাহুলের লেপেলে যে সাউন্ড রয়েছে সেটাকেই যদি ব্যবহার করা যায় এ আই এর মাধ্যমে এই চেষ্টা করা যেতে পারে। তবে এখনো কিছু স্থির করা হয়নি।

অন্যদিকে পরিচালক সোমাভো বন্দোপাধ্যায় জানান, তার ছবি ‘অটবী’ শুটিং শেষ হয়েছে কয়েকদিন আগেই। আগামী শনিবার থেকেই ডাবিং হওয়ার কথা ছিল। তবে তিনিও এআই দিয়েই কাজ করার কথা ভাবছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *