স্বামীর ঝুলন্ত দেহ দেখে স্ত্রীর আত্মহত্যা

 

আমুদরিয়া নিউজ: তেলেঙ্গানার বাসিন্দা বেঙ্গালুরুতে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার দম্পতির আত্মহত্যার ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায় সোমবার মাত্র কয়েক মিনিটের ব্যবধানে স্বামী ও স্ত্রী দুজনেই আত্মহত্যার পথ বেছে নেন। পুলিশ রিপোর্ট অনুযায়ী, ভানু চন্দর রেড্ডি কুন্টা (৩২) সোমবার নিজের ফ্ল্যাটের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার স্ত্রী ৩১ বছর বয়সী বিবি সাজিয়া সিরাজ, ছিলেন আইবিএমে কর্মরত। অনেকক্ষণ ডাকাডাকির পর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হওয়ায় সিকিউরিটি ও প্রতিবেশীদের সাহায্য নিয়ে দরজা ভাঙেন তিনি। ঘরে ঢুকে স্বামীর ঝুলন্ত দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সাজিয়া।   স্বামীর নিথর দেহ দেখার কিছুক্ষণের মধ্যেই চরম সিদ্ধান্ত নেন সাজিয়া। জানা যায়, মানসিক ভারসাম্য হারিয়ে সেই মুহূর্তে আবাসনের ১৭ তলা থেকে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গিয়েছে কর্ম  সূত্রে এই দম্পতি ব্যাঙ্গালুরুতে বসবাস করতেন। মৃতদেহ গুলি মান্না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং কর্মক্ষেত্রে কোন মানসিক চাপ ছিল কিনা, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *