আমুদরিয়া নিউজ: বর্তমান সময়ে আধার কার্ড ছাড়া কোন সরকারি পরিষেবা পাওয়া কষ্টকর সকলের জন্যই। যে কোন কাজে যেন নিজের পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করা হয়। তাই বর্তমান সময়ে আধার কার্ড শুধু পরিচয় পত্র নয় এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এছাড়া সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে শুরু করে স্কুলে ভর্তি অথবা ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড সবকিছুর ক্ষেত্রেই আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে এবার আধার কার্ডের পরিবর্তন হতে চলেছে।
কি কি পরিবর্তন হচ্ছে চলুন জেনে নেওয়া যাক। আধার কার্ডে কোন ভুল আছে কিনা তা জানার জন্য আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। এবার থেকে বাড়িতে বসেই এই কাজগুলো করে নিতে পারবেন। অর্থাৎ আধার কার্ড আপডেটের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আপডেট আধার অপশনে ক্লিক করলেই এড্রেস আপডেট অপশন পাওয়া যাবে। এরপর আধার নম্বর এবং সেই নম্বরের সঙ্গে লিংক থাকা নাম্বারে আসা ওটিপি দিয়েই লগইন করা যাবে। সমস্ত প্রয়োজনের মধ্যে সাবমিট করার পর ইউ আর এ নাম্বার পাওয়া যাবে। যার সাহায্যে চেক করা যাবে আধার কার্ড।