আইপিএল শুরুর আগে ধন্দে কেকেআর, ওপেনিং জুটি নিয়েই বড় প্রশ্ন

আমুদরিয়া নিউজ : আইপিএল ২০২৬ শুরুর আগে বড় সমস্যায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ মুম্বই  ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে দলের ওপেনিং জুটি নিয়ে তাদের এখনও অনিশ্চয়তা কাটেনি।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, সঠিক ওপেনিং কম্বিনেশন ঠিক করতে না পারলে ম্যাচের শুরুতেই সমস্যায় পড়তে পারে দল। গত মরশুমেও কেকেআর শক্তিশালী ওপেনিং জুটি গড়তে ব্যর্থ হয়েছিল। কোনও ওপেনিং জুটিই ৫০ রানের বেশি করতে পারেনি, যা দলের জন্য বড় উদ্বেগের কারণ।

এই মরশুমে ফিন অ্যালেন, টিম সিফার্ট, অজিঙ্ক রাহানে ও সুনীল নারিনের মধ্যে কারা ওপেনিংয়ে নামবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তিন নম্বরে ক্যামেরন গ্রিনকে খেলানো হবে কি না নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

চোপড়ার মতে, প্রথম ম্যাচ থেকেই একটি নির্দিষ্ট কম্বিনেশন বেছে নিয়ে কয়েকটি ম্যাচ ধরে তা চালিয়ে যাওয়া দরকার। কারণ ওপেনিং জুটি ঠিক না হলে পুরো দলের ভারসাম্য নষ্ট হতে পারে।

সব মিলিয়ে, মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআরের সবচেয়ে বড় চিন্তা এখন ওপেনিং জুটি নির্ধারণ করা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *