নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

আমুদরিয়া নিউজ: নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেপ্তার হয়েছেন। শনিবার ভোরে কাঠমান্ডুর বাসভবন থেকে ওলিকে গ্রেপ্তার করে পুলিশ, অন্যদিকে  সূর্যবিনায়ক এলাকার বাসভবন থেকে গ্রেপ্তার হন রমেশ। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তাঁর মন্ত্রিসভা শপথ নেওয়ার পরের দিনই এই গ্রেপ্তারের ঘটনা ঘটলো।

গতবছর সেপ্টেম্বর মাসে নেপালে সংঘটিত ‘জেন-জি’ (Gen Z) আন্দোলন দমনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় তাঁদের বিরুদ্ধে ফৌজদারি অবহেলার অভিযোগ আনা হয়েছে। এই আন্দোলনে প্রায় অন্তত ৭৭ জন নিহত হন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে বলে ওলি আগেই বিক্ষোভে প্রাণহানির জন্য অনুপ্রবেশকারীদের দায়ী করেন ওলি। তিনি তদন্ত কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছিলেন, তাঁর বিরুদ্ধে ষরযন্ত্র করা হচ্ছে ও ঘৃণার রাজনীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এদিকে নেপালের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানিয়েছেন,  কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনো প্রকার প্রতিশোধ নেওয়ার জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়নি। দেশে ন্যায় প্রতিষ্ঠার জন্যই এই গ্রেপ্তার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *