ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় জখম ১২ মার্কিন সেনা

আমুদরিয়া নিউজ : সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে,  শুক্রবার যখন সেনারা ঘাঁটির একটি ভবনের ভিতরে ছিলেন তখন একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি সেই ভবনে আঘাত হানে।

ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বেশ কিছু ড্রোন এই হামলায় অংশ নেয় বলে খবর। এই হামলায় ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট বা জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকা-ইরানের চলমান যুদ্ধে এই বিমানঘাঁটিটি দ্বিতীয়বার হামলার শিকার হলো।

জানা গিয়েছে, প্রায় চার সপ্তাহ ধরে ইরানের সঙ্গে চলা যুদ্ধে এ পর্যন্ত তিন শতাধিক মার্কিন সামরিক সদস্য আহত হয়েছেন, নিহত হয়েছেন ১৩ জন। সাম্প্রতিক এই হতাহতের ঘটনা সেই তালিকায় নতুন করে যুক্ত হলো।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *