আমুদরিয়া নিউজ : আর নিয়মের বাধা নেই! এবার ভারতের সিনিয়র টিমের হয়ে খেলতে পারবেন বৈভব। আইসিসির নিয়মে এরকমই সম্ভাবনা তৈরি হচ্ছে। শুক্রবার, ২৭ মার্চ। বৈভব সূর্যবংশীর জন্মদিন। দেখতে দেখতে ১৪ পেরিয়ে ১৫ বছরে পা দিল এই তরুণ ব্যাটার। আইসিসির নিয়ম অনুযায়ী, ১৫ বছর বয়স না হলে কোনও ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন না। এবার সেই বয়সে পৌঁছেছেন তরুণ ক্রিকেটার বৈভব। ফলে এখন তিনি ভারতের সিনিয়র দলের হয়ে খেলার যোগ্য হলেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৈভবের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮০ বলে ১৭৫ রান করেন তিনি। পুরো টুর্নামেন্টে তাঁর ব্যাট থেকে এসেছে ৩০টি ছক্কা, যা একটি রেকর্ড। অল্প বয়সেই এমন পারফরম্যান্সে ক্রিকেট মহলে ইতিমধ্যেই সাড়া ফেলেছেন বৈভব। এখন প্রশ্ন, আইপিএলের পর কবে জাতীয় দলে সুযোগ পান এই তরুণ প্রতিভা।