এবার ডব্লিউবিসিএস অফিসারদের নিয়োগ নিয়ে বিতর্কে কমিশন

আমুদরিয়া নিউজ : বিধানসভা ভোটের আগে ফের বিতর্কের মুখে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) ক্যাডারের বেশ কিছু সিনিয়র অফিসারকে তাঁদের পদমর্যাদার তুলনায় কম গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। এতে প্রশাসনের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের একাধিক আইএএস, এবং আইপিএস আধিকারককে বদলি করেছে কমিশন। এই রদবদল নিয়ে আগে থেকেই সরব ছিল রাজ্য। এবার ডব্লুউবিসিএস অফিসারদের নিয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলো।

কমিশনের বিরুদ্ধে অভিযোগ, ডব্লিউবিসিএস সংগঠনের সাধারণ সম্পাদক তথা অতিরিক্ত সচিব সৈকত আশরাফ আলিকে মালদহে এমন পদে বসানো হয়েছে যে, সেখানে তাঁকে এক জুনিয়র আধিকারিকের নির্দেশ মেনে কাজ করতে হচ্ছে। অন্যদিকে, হরিণঘাটার অতিরিক্ত জেলাশাসক মৈত্রেয়ী চক্রবর্তীকে জেলা যুব আধিকারিকের মতো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয়েছে। রাসবিহারী কেন্দ্রেও একই ছবি। সেখানে এক সিনিয়র অফিসারকে ল্যান্ড রেকর্ডস দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। যা তাঁর জন্য অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ বলেঈ মনে করা হচ্ছে।

এ ধরণের সিদ্ধান্তে নারাজ রাজ্য প্রশাসন। এমনকি কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *