আলোচনায় না বসলে ভয়াবহ পরিণতি! ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

আমুদরিয়া নিউজ : মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে ইরানকে ফের কড়া হুঁশিয়ারি দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের একটি ক্যাবিনেট বৈঠকে তিনি বলেন, “আলোচনায় না এলে ইরানকে আরও ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।”

কিছুদিন আগেই হরমুজ প্রণালী খুলে খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের গুরুত্বপূর্ণ তৈলখনি গুলিতে হামলা চালানো হবে। যদিও গত সোমবার দুই দেশের মধ্যে সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে, এই দাবি করে তিনি পাঁচ দিনের জন্য হামলা স্থগিত করার ঘোষণা করেন। এমনিকি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বলেন, ইরানিরা ভালো যোদ্ধা না হলেও তারা দক্ষ আলোচক এবং চুক্তির জন্য তারাই আগ্রহ দেখাচ্ছে।

কিন্তু গতকালের ক্যাবিনেটে ট্রাম্পের মুখে ফের হুঁশিয়ারি শোনা গেল। তাহলে কি আলোচনায় বসতে কি আগ্রহী নয় ইরান? মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই প্রশ্ন নতুন করে ভাবাচ্ছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *