বিজেপিকে কৌরব সম্বোধন করে হুঁশিয়ার করলেন মমতা

 আমুদরিয়া নিউজ : আসন্ন নির্বাচন কেবল ক্ষমতা দখলের লড়াই নয়, বরং মানুষের অধিকার গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতি রক্ষার সংগ্রাম। বৃহস্পতিবার লাউ দোহা ফুটবল মাঠের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে জানান, তাদের এই লড়াই ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের লড়াই। তাই কুরুক্ষেত্রের যুদ্ধের উদাহরণ টেনে বিজেপিকে কৌরব বলে হুশিয়ার করলেন মমতা। তিনি বললেন ‘ আমরা পান্ডব আর বিজেপি কৌরব’। এর মাধ্যমে তিনি বোঝাতে চান আসন্ন নির্বাচন সম্প্রীতি রক্ষার সংগ্রাম। যেখানে ভোটার তালিকা সংশোধনের নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেয়া হচ্ছে এই প্রেক্ষাপটে জনগণকে পান্ডবদের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আর এই ঐক্যই অন্যায়ের বিরুদ্ধে জয়ের মূল অস্ত্র। ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে তিনি জানান, তিনি সব ধর্মকে সমান গুরুত্ব দেন।  এবং রামনবমীর মতো উৎসবকে ঘিরে কোন উত্তেজনায় অংশ না নিতে সকলকে সতর্ক করেন। অন্নপূর্ণা পূজোর শুভেচ্ছা জানিয়ে তিনি আরো একবার মিলন ও সম্প্রীতির বার্তা দেন।

সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি প্রসঙ্গে তিনি জানান, স্বাস্থ্য সাথী প্রকল্পের ৫ লক্ষ টাকার স্বাস্থ্য সুবিধা, লক্ষীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা, যুব সাথী ও ছাত্র দের জন্য ক্রেডিট কার্ড সবই সাধারণ মানুষের পাশে থাকার উদ্যোগে। এছাড়াও তিনি আরও আশ্বাস দেন চোখের ভান্ডার আজীবন চলবে এবং দুয়ারে সরকার কর্মসূচির মত ভবিষ্যতে দুয়ারে স্বাস্থ্যপরিসেবাও চালু করা হবে এবং ভবিষ্যতে আরও পরিষেবা বাড়ানোর আশ্বাস দেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *