ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে সোনিয়া গান্ধী

আমুদরিয়া নিউজ : অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। শ্বাসকষ্ট নিয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। দেরি না করে তাঁকে সরাসরি ওই হাসপাতালে নিয়ে আসা হয়।

বুধবার তার শ্বাস কষ্টের কারণ জানা গেলো। বিশেষ মেডিক্যাল টিম জানিয়েছে, ৭৯ বছর বয়সি বর্ষীয়ান এই নেত্রীর ফুসফুসে সংক্রমণ রয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *