কর্নেল সোফিয়াকে নিয়ে কুমন্তব্য, মধ্যপ্রদেশের মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ আদালতের

আমুদরিয়া নিউজ: কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের মামলায় মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহর বিরুদ্ধে এবার তদন্তের নির্দেশ দিল শীর্ষ আদালত। বিজয়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সোমবার তিন আইপিএসকে নিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজয়ের ক্ষমাপ্রার্থনা মঞ্জুর না করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের কড়া মন্তব্য, “আপনি কুমিরের কান্না বন্ধ করুন। কর্নেল কুরেশিকে নিয়ে আপনার মন্তব্য লজ্জাজনক।” বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ এদিন বিজয়কে তীব্র ভর্ৎসনা করে বলেন  “আপনার এই মন্তব্য কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দেয়। আপনার আর ক্ষমা চাওয়ার দরকার নেই। আমরা জানি আইন অনুযায়ী কীভাবে এর মোকাবেলা করতে হয়।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *