আমুদরিয়া নিউজ: সোমবার ২৩ শে মার্চ লোকসভার বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বক্তব্যে শুরুতেই ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধের কথা। এই যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে আমাদের দেশে তেল ও গ্যাস আমদানি করছে তা নিয়ে কথা বলেন তিনি। তিনি স্পষ্ট জানান, এই যুদ্ধের প্রভাব দীর্ঘমেয়াদি বিশ্বজুড়ে যার প্রভাব পড়তে পারে। তাই ভারতবাসীকে আগাম প্রস্তুতি এবং একসঙ্গে থাকার বার্তা দেন তিনি।
অতীতের করোনা মহামারীর অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন,কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হলে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এছাড়াও একইসঙ্গে প্রধানমন্ত্রীর বার্তা, ভারত শান্তিরই পক্ষে। আলোচনা, কূটনীতিক মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।
Total Views:
0