বিয়ের মাত্র চার মাসের মাথায় নৃশংস পরিণতি,

 

আমুদরিয়া নিউজ : স্ত্রীকে বিষাক্ত ইনজেকশন দিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হল এক  যুবককে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গুড়গ্রাম এলাকায়। জানা গিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা অরুন একটি হাসপাতালের কর্মী। সেখানে সহকর্মী নার্স কাজল (২৩)-এর সঙ্গে প্রথমে প্রেম ও পরে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয় তারা। ২০২৫ সালের নভেম্বরে বিয়ে করেন তারা। বিয়ের পর থেকে সম্পর্কে অবনতি শুরু হয়ে বলে অভিযোগ।

কাজলের পরিবারের অভিযোগ ওভারডোজ -এর ইনজেকশনের জেরে মৃত্যু হয়েছে কাজলের।পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম অরুণ শর্মা (২৬ )। নিয়মিত টাকার দাবিতে প্রায়ই অশান্তি ও শারীরিক নির্যাতন করত অরুন তার স্ত্রীর  ওপর। এই অত্যাচার অবশেষে মৃত্যু ডেকে আনে কাজলের।

অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *