তুষারপাতের জেরে বন্ধ রাস্তা, সান্দাকফুতে আটকে শতাধিক পর্যটক

আমুদরিয়া নিউজ : প্রবল তুষারপাতের জেরে সান্দাকফুর রাস্তাঘাট প্রায় বন্ধের মুখে। এর জেরে শতাধিক পর্যটক আটকে পড়েছেন সান্দাকফু ও আশপাশের এলাকায়। লাচেন থেকে থাঙ্গু, থাঙ্গু থেকে গুরুদোংমার, একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ইউমথাং থেকে জিরো পয়েন্টের পথও অচল।

প্রশাসন সূত্রে খবর, প্রায় ছয় ইঞ্চি পুরু বরফে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। কোথাও ভারী বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি, আবার কোথাও ঝোড়ো হাওয়া বইছে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার আচমকা পরিবর্তন হওয়াতেই এই বিপত্তি বলে জানা গিয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের বেশির ভাগ জেলাতেই এই ঝড়-বৃষ্টি চলবে এবং উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতও অব্যাহত থাকবে। মার্চের শেষের দিকে এমন আবহাওয়া বদলকে অস্বাভাবিক বলেই মনে করছেন আবহবিদেরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *