চৈত্রেই বৃষ্টির দাপট! বিরল পশ্চিমী ঝঞ্ঝায় বদলে গেল আবহাওয়া

আমুদরিয়া নিউজ : চৈত্রের শুরুতেই বদলে গেল আবহাওয়ার চেনা ছবি। আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে ভারত, প্রায় ১ হাজার কিলোমিটার দীর্ঘ মেঘে ঢেকে গেল আকাশ। আবহাওয়াবিদ্‌দের মতে, এটি একটি অস্বাভাবিক পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে গরমের বদলে দেশের একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির দাপট দেখা যাচ্ছে।

উত্তর-পশ্চিম ভারতেও প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যেও বৃষ্টির প্রভাব দেখা দিয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আপাতত আরও কয়েকদিন চলবে। পাশাপাশি ২২ মার্চের পর নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনাও রয়েছে, ফলে গরমের দাপট আপাতত আড়ালেই থাকতে পারে।

জলবায়ু পরিবর্তনের ফলেই এই ধরনের অস্বাভাবিক আবহাওয়া দেখা যাচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদ্‌রা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *