এবার ৬ আইএএসকে ভোটের কাজে ভিনরাজ্যে পাঠাল কমিশন

আমুদরিয়া নিউজ : বদলির ধারা অব্যাহত। এবার ভোটের কাজে পশ্চিমবঙ্গের ৬ জন আইএএস আধিকারিককে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে নির্দেশ জারি করে জানানো হয়েছে, ওই আধিকারিকদের তামিলনাড়ুতে গিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে।

যাঁদের পাঠানো হয়েছে, তাঁরা হলেন, রানি এ আয়েশা, অরবিন্দ কুমার মীনা, সিয়াদ এন, শামা পারভিন, পি উলাগানাথন ও প্রীতি গোয়েল। নির্বাচনকে নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

যদিও কমিশনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রচলিত রীতির পরিপন্থী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *