আমুদরিয়া নিউজ : ১৮ই মার্চ অর্থাৎ ধুরন্ধর ২ মুক্তির একদিন আগে স্পেশাল প্রিমিয়ার শো এর কথা জানানো হয়েছিল প্রযোজক সংস্থার তরফ থেকে। এয়ার টিকিটের মূল্য অন্যান্য সংস্থার থেকে অনেক বেশি। সেই মূল্য দিয়েই দর্শকরা অগ্রিম টিকিট বুক করেছিলেন। সিনেমা হলে পৌঁছে দেখলেন শো শুরু হয়নি। এর পরে শুরু হয় বিভিন্ন শোডরগোল। সংবাদ সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে সবেমাত্র হাতে এসে পৌঁছানোর কারনে তা ডাউনলোড করতে কিছুটা সময় লেগেছে। যার ফলে শো শুরু করতে বিলম্ব ঘটেছে। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর শেষ মুহূর্তে বাড়তি টাকা দিয়ে টিকিট কিনে শো দেখতে এসে আশাহত দর্শক। তাই ছবি মুক্তির আগেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে দর্শক মহল।