আমুদরিয়া নিউজ : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও জন্ম দিয়েছে নতুন বিতর্কের। এখানে দেখা গিয়েছে একটি সরকারি স্কুলে নিয়মিত মিড ডে মিলে ভাতের পরিবর্তে খাওয়ানো হচ্ছে ফুচকা। স্কুলের উঠরেই দুপুরবেলা শাড়ি বদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকা ছাত্র ছাত্রীদের জনপ্রিয় এই ফুচকা পরিবেশন করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল করেছেন ভুলেরি এক কর্মী, নন্দিতা সরকার। ভিডিওটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় এর প্রতিক্রিয়া দেখা গিয়েছে । অনেকের মতেই বর্তমানে এলপিজি গ্যাসের সংকটের পরিস্থিতিতে এ ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া কিছুটা পরিস্থিতি সামাল দেওয়া। কিন্তু ফুচকা তা বলে পুষ্টিকর খাবারের বিকল্প হতে পারে না।