ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দু—কেন এই সিদ্ধান্ত বিজেপির বড় কৌশল?

#WestBengalElection2026 #Bhawanipur #SuvenduAdhikari #MamataBanerjee #BJPStrategy

আমুদরিয়া নিউজ : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্কে বড় চমক দিল বিজেপি। অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী Mamata Banerjeeএর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হচ্ছেন বিরোধী দলনেতা Suvendu Adhikariএই সিদ্ধান্তের পিছনে রয়েছে সুস্পষ্ট রাজনৈতিক কৌশল, যা কেন্দ্রীয় নেতৃত্ব Narendra Modi Amit Shahএর সম্মতিতেই চূড়ান্ত হয়েছে।দীর্ঘদিন ধরেই বাংলার রাজনীতিতে একটি প্রচলিত ধারণা ছিল—বিজেপি তৃণমূলের মধ্যে নাকি ‘সেটিং’ রয়েছে। এই অভিযোগ তুলেছে বিরোধীরাও। বিজেপির একাংশ মনে করছিল, এই ধারণা ভাঙা অত্যন্ত জরুরি। সেই কারণেই ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রার্থী করা হয়েছে।সূত্রের খবর, গত দু’বছর ধরেই শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে লড়াই করলে সাধারণ মানুষের কাছে স্পষ্ট বার্তা যাবে—বিজেপি বাংলায় পরিবর্তনের জন্য সত্যিই সিরিয়াস। দিল্লিতে প্রার্থী বাছাইয়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর অমিত শাহ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপে আরও একটি বার্তা স্পষ্ট হয়েছে। যদিও বিজেপি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেনি, কিন্তু ভবানীপুরে সরাসরি মমতার বিরুদ্ধে লড়াই করে শুভেন্দু কার্যত দলের মুখ হিসেবেই উঠে আসছেন।নির্বাচনী সূচি অনুযায়ী, নন্দীগ্রামে ভোট হবে ২৩ এপ্রিল এবং ভবানীপুরে ভোট ২৯ এপ্রিল। ফলে নন্দীগ্রামের ভোট মিটিয়ে ভবানীপুরে প্রচারে আলাদা সময় দিতে পারবেন শুভেন্দু অধিকারী।b রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ফলাফল যাই হোক না কেন, ২০২৬ সালের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের লড়াইই হতে চলেছে সবচেয়ে নাটকীয় এবং আলোচিত রাজনৈতিক দ্বৈরথ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *