আমুদরিয়া নিউজ : শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর সমাবেশে নানান রকমারি খাবারের দোকান বসেছিল বাহারি। সেখানে ডিম ভাত, ডিম পাউরুটি থেকে শুরু করে ছিল ঘুঘনি চটপটি ও আরও নানান খাবারের দোকান। বাইরে থেকে আসা প্রচুর খুচরো ব্যাবসায়ীর ভীড় ছিল চোখে পড়ার মতো। আরো ছিল রকমারি খেলনা এবং পোশাকের দোকানের সম্ভার। থার্মোকলের থালায় ডিম ভাত পাওয়া গিয়েছে ৭০ টাকায়। এছাড়াও কোথাও ৫০ টাকায় বা কোথাও ৪৫ টাকায়ও মিলেছে খাবার। বিভিন্ন জেলা থেকে আগত কর্মীরা খেয়েছেন এসব দোকানে। আর ছিল মিষ্টির হরেক রকম সম্ভার। মিহিদানা সীতা ভোগ বোঁদে আরো কত কি!