হরমুজ প্রণালীতে স্বস্তি, ভারতীয় তেলবাহী জাহাজকে চলাচলের অনুমতি ইরানের

আমুদরিয়া নিউজ : পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মাঝেই ভারতের জন্য বড় স্বস্তির খবর এল। হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি-র মধ্যে গুরুত্বপূর্ণ টেলিফোন আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে সংঘাতের জেরে সম্প্রতি হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে ওঠে। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন হয় এবং ভারতের প্রায় ৪০ শতাংশ তেল আমদানিও এই পথেই আসে। ফলে পথ বন্ধ হওয়ার আশঙ্কায় ভারতের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

সূত্রের খবর, বর্তমানে হরমুজ প্রণালীতে অন্তত ২৮টি ভারতীয় জাহাজ আটকে ছিল। নতুন সিদ্ধান্তে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলিকে নিরাপদে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং তাদের ওপর হামলা করা হবে না বলে আশ্বাস দিয়েছে তেহরান। ইতিমধ্যেই “পুষ্পক” ও “পরিমল” নামের দুটি ভারতীয় তেল ট্যাঙ্কার নিরাপদে এই পথ অতিক্রম করেছে। এই পদক্ষেপকে ভারতের বড় কূটনৈতিক সাফল্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *