দুর্ঘটনার কবলে কবি শ্রীজাত

#SrijatoBandyopadhyay #RoadAccident #BengaliPoet #WestBengalNews #CulturalNews #BreakingNews

আমুদরিয়া নিউজ : মঙ্গলবার বিকেলে খবর পাওয়া গেছে,একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন প্রখ্যাত গীতিকার ও কবি শ্রীজাত বন্দোপাধ্যায়। তবে শ্রীজাতের স্ত্রী দুর্বা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানিয়ে গিয়েছে, বড়সড়ো বিপদ এড়ানো গেলেও চোট লেগেছে শ্রীজাতের শরীরে। খবরটি ছড়িয়ে পড়তেই সংস্কৃতিক জগতে উদ্বেগের সৃষ্টি হয়।জানা গিয়েছে, একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সাঁতরাগাছির কাছে একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে শ্রীজাতের গাড়িতে। ধাক্কার তীব্রতায় গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই চাপেই পেশিতে চোট লেগেছে শ্রীজাতের। জানা গিয়েছে,বর্তমানে সুস্থ রয়েছেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *