যুদ্ধের কারণে ভারতের শেয়ার বাজারে রেকর্ড পতন

#StockMarketCrash #IndianStockMarket #SensexFall #NiftyCrash #GlobalMarketImpact #WarImpactEconomy

আমুদরিয়া নিউজ : যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় একসঙ্গে ১২ লক্ষ টাকার পতন শেয়ার মার্কেটে। বিনিয়োগকারীদের মাথায় হাত!ভারতীয় শেয়ারবাজারের ইতিহাসে ৯ মার্চ ২০২৬ একটি ঐতিহাসিক ‘ব্ল্যাক ডে’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ইরান ও ইসরাইলের মধ্যে বাড়তে থাকা যুদ্ধের প্রভাবে ক্রমশঃ ভেঙে পড়ছে শেয়ার বাজার। বিএসই সেনসেক্স একদিনে ২৪০০ পয়েন্টের বেশি এবং এনএসই নিফটি ২৩, ৭০০ স্তরের নিচে নেমে গেছে। এই রেকর্ড পতনের ফলে কয়েক ঘণ্টার মধ্যে বিনিয়োগকারীদের প্রায় ১২ লক্ষ কোটি টাকা বাজার থেকে ধসে গিয়েছে। জানা গিয়েছে, এভাবে যুদ্ধ চলতে থাকলে ভারত তথা বিশ্ব অর্থনীতির ভিত নড়ে যাবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *