আমুদরিয়া নিউজ : এবারেও হতাশার বিষয় ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম এর মেধা তালিকার প্রথম ২০-তে কোন বাঙালির নাম নেই। এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন রাজস্থানের তরুণ অনুজ অগ্নিহোত্রী। মেধা তালিকার ৪১ নম্বর এ রয়েছে এক বাঙালি তরুণী সুদীপা দত্ত। শুক্রবার ইউপিএসসির ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষার্থী মোট ৯৫৮ জন। তাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে রাজস্থানের অনুজ অগ্নিহোত্রী। অটোমিক এনার্জি স্কুল থেকে দশম শ্রেণী পাস করেন অনুজ। দেশের অন্যতম সেরা মেডিকেল প্রতিষ্ঠান এইমস যোধপুর এর ছাত্র অনুজ। এমবিবিএস পাশ করার পরও অন্য পথ বেছে নেন তিনি। দিল্লির একটি সিভিল সার্ভিস ইন্টারভিউতে অনুজ জানান, চিকিৎসা পেশা সম্মানজনক এবং তৃপ্তি দায়ক কিন্তু সিভিল সার্ভিসের ক্ষেত্র অনেক বেশি বিস্তৃত এবং গতিশীল। দেশের নানা ক্ষেত্রে কাজ করার সুযোগ আকৃষ্ট করেছে অনুজকে। যার ফলে অনুজের এই পদক্ষেপ।